সেজুল হোসেন এর লেখা ‘না জানি কোন অপরাধে’ এর পর ভালোবাসা দিবসের অ্যালবাম ‘ইস্কাটনের চিঠি’র একটি গানে কণ্ঠ দিলেন বাপ্পা মজুমদার। সুমন কল্যানের সুর ও সংগীতে সেজুল হোসেন এর লেখা গানের শিরোনাম ‘ঢেউয়ের গল্প’।
মঙ্গলবার নিজের ষ্টুডিওতে গানে কণ্ঠ দেন তিনি। বাপ্পা বলেন সেজুল এর লেখা গান ‘না জানি কোন অপরাধে’ এর সুর ও সংগীত ও করেছিলাম আমি। গানটি গেয়েছিলেন মমতাজ এবং মেল ভার্সনে গেয়েছি আমিও। সেজুল এর লেখায় আবারো গেয়েছি। গানের কথায় চমৎকার কাব্যিক দ্যুতনা আছে। সবার ভালো লাগবে।
ইস্কাটনের চিঠি অ্যালবামে এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, পারভেজ, সুমন কল্যান, লুৎফর হাসান, রিংকু, কোনাল, মুহিন, লিজা, পুতুল, শিমুল খান, পাওয়ার ভয়েজ বেলী, রেজওয়ান। আটটি গানের মধ্যে পাঁচটি থাকছে দৈত, সলো তিনটি আর একটি গানের ইন্সট্রুমেন্টাল ট্র্যাকও রাখা হয়েছে। বাপ্পা মজুমদার এর এ গানটি ধারনের মধ্য দিয়েই শেষ হলো অ্যালবামের কাজ। আসছে ভালোবাসা দিবসের জন্য তৈরী করা এ অ্যালবামের সবকটি গান লিখেছেন সেজুল হোসেন আর সুর ও সংগীত আয়োজন করেছেন সুমন কল্যান। 
[b]ঢাকা,৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ//এসএইচ[/b]