ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশন (এফটিপিও)। দেশের টেলিভিশন মিডিয়ার শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত একটি প্লাটফর্ম। ‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’- এই স্লোগান নিয়ে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছে এই সংগঠনটি।

গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয় শত শত টেলিভিশন শিল্পী ও কলাকুশলী। এ অন্দোলন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। 

 

এ প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘আমাদের সিনিয়ররা এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে মাঠে নেমেছেন। আমরাও তাদের সঙ্গে আছি। আমাদের দাবিগুলো পূরণের জন্য সরকারের সঙ্গে আলোচনা করেই বাস্তবায়ন করতে হবে। সর্বোপরি আমাদের দাবি পূরণের আহ্বান জানাচ্ছি।’

 

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে টেলিভিশন শিল্পী ও কলাকুশলীরা সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশনের (এফটিপিও) আহ্বায়ক মামুনুর রশীদ।

জারিফ