উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে নারীর চোখে চলচ্চিত্র স্লোগান নিয়ে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ১ম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব বাংলাদেশ। উৎসবে ১৬টি দেশের নারী নির্মাতাদের তৈরি ২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সোমবার বিকেল ৪টার দিকে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
উদ্বোধনী দিনে বাংলাদেশের নারী চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলী নির্মিত উত্তরের সুর এবং পোল্যান্ডের মার্থা প্রাসের এ্যান্ড নাথিং এ্যারাউন্ড চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে। এবারের আয়োজনে উৎসবকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে শাহবাগস্থ জাতীয় জাদুঘর ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর মিলনায়তন।
১১ ও ১২ মার্চ সকাল ১১টা, দুপুর ২টা ও বিকেল ৫টায় উৎসব কেন্দ্রদুটিতে দেশ-বিদেশের নারী নির্মাতের তৈরি বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের প্রদর্শনীগুলো সকলের জন্য উম্মুক্ত থাকবে। বাংলাদেশের প্রথম নারী নির্মাতা রেবেকা-কে চলচ্চিত্র উৎসবটি উৎসর্গ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর পক্ষ থেকে দেশের ৬ শীর্ষ নারী চলচ্চিত্র নির্মাতাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সন্মাননা প্রাপ্তরা হলেন- শাহনেওয়াজ কাকলী, শামীম আখতার, কোহিনূর আক্তার সুচন্দা, নারগিস আক্তার, আফিয়া পারভিন মৌসুমী ও সামিয়া জামান।
চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, ইরান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান, তাইওয়ান, গ্রিস, জর্দান, কেনিয়া ও পোল্যান্ডের নারী নির্মাতের তৈরি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
১ম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসের উদ্বোধন
উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে নারীর চোখে চলচ্চিত্র স্লোগান নিয়ে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ১ম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব বাংলাদেশ। উৎসবে ১৬টি দেশের নারী নির্মাতাদের তৈরি ২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।





