চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসাধীন নায়ক রাজকে ধূলাবালি ও ধূমপানমুক্ত পরিবেশে বেশ কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
নায়ক রাজ রাজ্জাক স্কয়ার হাসপাতালে প্রফেসর জুবায়ের-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার ছোটপুত্র চিত্রনায়ক সম্রাট জানিয়েছেন, অতিরিক্ত ধূমপানের কারণে আব্বার প্রায়ই শ্বাসকষ্ট হয়। দেশ-বিদেশ সব জায়গার ডাক্তারের পরামর্শ একটাই ধূমপান ছাড়তে হবে। আব্বা ধূমপানটা অনেক কমিয়েছেন। কিন্তু পুরোপুরি ছাড়তে পারছেন না। এবার ছাড়াতেই হবে।
সম্রাট বলেন, এমননিতে আর কোন সমস্যা নেই। ডাক্তার বলেছেন, ধূমপান ত্যাগ আর পূর্ণ বিশ্রামে থাকলেই আব্বা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]