হ্যাপি নিউ ইয়ার ছবির প্রচারণায় নতুন চমক নিয়ে এলেন প্রযোজক। মোবাইল ফোন ও ট্যাবলেট ইউজারদের জন্য নিয়ে এলেন অভিনব আইডিয়া। এই প্রথমবার কোনো ভারতীয় ছবি হোয়াটস অ্যাপে নিয়ে আসছে ট্রেলার।
+91 9819020202 এই মোবাইল নম্বরে একটি হোয়াটস অ্যাপ মেসেজ বা মিসড কল দিলেই আপানার মোবাইলে চলে আসবে ছবির ট্রেলার। হ্যাপি নিউ ইয়ারের ট্রেলর লঞ্চ হবে আগামী ১৪ আগস্ট।
রেড চিলিজ এন্টারেটেনমেন্টের সিইও ভেঙ্কি মাইসোর জানালেন, ‘ভারতে হোয়াটস অ্যাপের ৫ কোটি সক্রিয় ইউজার রয়েছেন। ভিডিও ছবি শেয়ার করার খুব ভাল প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপ। শুধু একটাই অসুবিধা ছিল হোয়াটস অ্যাপের। ২৫০ জনের বেশি বন্ধু বা হোয়াটস অ্যাপ ইউজারকে পাঠানো যেত না। তবে হ্যাপি নিউ ইয়ার ট্রেলরের জন্য সেই বারণ তুলে নিয়েছে হোয়াটস অ্যাপ।’
দিওয়ালিতে সারা ভারতে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে হ্যাপি নিউ ইয়ার। সারা বিশ্বে ছবি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে যশরাজ ফিল্মস। ফারাহ খান পরিচালিত ছবিতে রয়েছেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, সোনুসুদ, বোমান ইরানি ও ভিভান শাহ।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





