বাজারে এসেছে মিশ্র অ্যালবাম সুখ সুখ ভাবনা। ফ্রান্সের গীতিকার, সুরকার, শিল্পী ও প্রযোজক আশিস বৈদ্য-র আয়োজন ও প্রযোজনায় অ্যালবামে সুর ও সংগীত করেছেন সাব্বির জামান। অ্যালবামটি বাজারে ছেড়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান স্বপ্নসিঁড়ি।
বিভিন্ন স্বাদের ১২টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সেজুল হোসেন, মাহমুদ মানজুর এবং আশিস বৈদ্য নিজে।
সাব্বির জামানের সুর ও সংগীত-এর পাশাপাশি আশিস বৈদ্য নিজেও করেছেন একটি গানে সুর। কণ্ঠ দিয়েছেন ফ্রান্সের সাগর বড়ুয়া, রোজী মজুমদার, আশিষ বৈদ্য, বিউটি শীল ও বাংলাদেশের ক্লোজ-আপ ১ তারকা সাব্বির, রন্টি দাস এবং সুফি ঘরানার শিল্পী পারভেজ সাজ্জাদ।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





