পুয়ের্তো রিকোর উপকূলে পাওয়া গেছে নতুন প্রজাতির প্রবালের সন্ধান, যার নাম রাখা হয়েছে পপ তারকা জেনিফার লোপেজের নামে।

সদ্য আবিষ্কৃত এই প্রবাল প্রজাতির ল্যাটিন নাম ‘পন্তারাকনিদ’, এর জীবনচক্র এবং বৈশিষ্ট্য নিয়ে এখন গবেষণা করছেন বিজ্ঞানীরা।

মন্টেনিগ্রো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভ্লাদিমির পেসিক জানান, এই প্রবাল প্রজাতির নাম লোপেজের নাম অনুসারে রাখার কারণ ছিল তার গান।
“এ বছর বিশ্বকাপ মৌসুমে জে লোর গান শুনে এবং খেলা দেখে আমাদের গবেষণাকালীন সময় খুবই ভাল কেটেছে।”

অনেকেই জানেন না, যুক্তরাষ্ট্রভিত্তিক গায়িকা লোপেজের আদি বাড়ি পুয়ের্তো রিকোতে। পুয়ের্তো রিকান পরিবারের মেয়ে হলেও তার জন্ম হয়েছে নিউ ইয়র্কে।
এবারের বিশ্বকাপের থিম সং ‘উই আর ওয়ান (ওলে অলা)’ গেয়েছেন লোপেজ, সঙ্গে ছিলেন কিউবান-আমেরিকান র‌্যাপার পিটবুল এবং ব্রাজিলীয় গায়িকা ক্লদিয়া লেতিতে।
বিশ্বকাপ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি পারফর্ম করেন তারা। যদিও সমালোচনার শিকার হতে হয়েছে তিন শিল্পীকে।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই