রণবীরের অসাধারণ অভিনয়ের কারণ একটি আয়না! সঞ্জয় লীলা বনশালির 'বাজিরাও মস্তানি' ছবিতে এখন কাজ করছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, প্রিয়াংকা চোপড়া।
ছবির ইউনিট-সূত্রে জানা গেছে, তার জন্য নাকি ঘণ্টার পর ঘণ্টা আয়নার সামনে কাটাচ্ছেন রণবীর। উদ্দেশ্য অভিনয়কে আরও-আরও পারফেক্ট করে তোলা। গড়ে তিন ঘণ্টা করে। শুধু তাই নয়, অনর্গল একা একা কথা বলেছেন তিনি। সেসব কথার কোনোটাই ছবির সংলাপ নয়। তাই সংলাপ মুখস্থ করার জন্য একা একা কথা বলছেন, এমনটা ভাবা ভুল।
'বাজিরাও মস্তানি'র সঙ্গে যুক্ত একজন জানিয়েছেন, 'ছবিতে চরিত্রের প্রয়োজনে অন্য এক গলায় কথা বলতে হচ্ছে। তাই সেটা পারফেক্ট করার জন্য অন্য সময়ও রণবীর সেই গলাতে কথা বলছেন। শুধু তাই নয়, একা যখন থাকছেনও, তখনও একই স্বরেই করে বলছেন।
জেআই





