সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ কোনো আয়োজন হবে আর হুমায়ূন আহমেদ স্যারের নাম উচ্চারণ হবে না এটা অসম্ভব, বললেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ। স্যারকে স্মরণ করেই এবার আমরা করেছি 'হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া'।
এবারের অতিথি এক পর্বে জাহিদ হাসান-মাহফুজ আহমেদ, আরেক পর্বে রিয়াজ-ফেরদৌস, আরেক পর্বে এস আই টুটুল-সেলিম চৌধুরী-কুদ্দুস বয়াতী। শাওন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারেক আখন্দ।
উপস্থাপক শাওন আহমেদ জানান, হুমায়ূন আহমেদকে নিয়ে যে কোনো ধরনের আড্ডা আমার ভাল লাগে। আর সেই আড্ডা যদি হয় প্রিয় মানুষদের সঙ্গে, তাহলে তো আরও ভালো।
অনুষ্ঠানটি প্রসঙ্গে তিনি আরও বলেন, এ অনুষ্ঠানের অতিথিদের অনেকের সঙ্গেই দীর্ঘদিন দেখা হয়নি। তাদের মুখে হুমায়ূন আহমেদের কথা শুনতে ভাল লেগেছে। পুরনো স্মৃতি মনে করেছি। আমি নিজেও তাদের প্রত্যেকের সঙ্গে কাজ করেছি। নিজের সেই দিনগুলোর কথা মনে এসেছে। বেশ উপভোগ করেছি। বাংলাভিশনকে ধন্যবাদ।
আগামী ঈদুল ফিতরে বাংলাভিশনে প্রচার হবে ৩ পর্বের এ অনুষ্ঠানটি।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





