দু'জনে ভালো বন্ধু। কিন্ত্ত 'মরদানি' নিয়ে দুই বন্ধুর মত দু'রকম। তবে এমনও হতে পারে বন্ধু আমিরের মতোই এবার টিভি শো-তে দেখা যাবে রানিগিরি।
'মরদানি' ছবি থেকে 'এ' উপাধিটা তুলে দেয়ার পক্ষে আবার প্রশ্ন করছেন রানি মুখোপাধ্যায়। এই উদ্দেশে ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের কাছে আবার একটি আবেদনও করেছেন তিনি। ছবিটিতে বেশ কিছু অশালীন শব্দ রয়েছে। রয়েছে মারদাঙ্গার দৃশ্যও। আর সেই কারণেই ফিল্ম সার্টিফিকেশন বোর্ড 'মরদানি' ছবি প্রকাশ করার অনুমতি দিয়েছে 'এ' তকমা লাগিয়ে। কিন্ত্ত যশরাজ ফিল্মস আর রানি চাইছেন 'এ'র বদলে 'ইউ/এ' সার্টিফিকেট দেওয়া হোক ছবিটিতে।
এদিকে রানির বন্ধু আমির খান আবার 'মরদানি'-এর 'এ' তকমার পক্ষেই প্রশ্ন করেছেন৷ আমিরের বক্তব্য, 'এই সিনেমায় এমন কয়েকটা শব্দ রয়েছে, আমি চাইনা যেগুলো আমার বাচ্চারা শুনে ফেলুক। ছবিটায় পর্যাপ্ত সঙ্ঘাত রয়েছে। ফলে আমি চাই ছবিটা উপযুক্ত রেটিং দিয়েই প্রদর্শিত হোক। আমি চাইব প্রাপ্তবয়স্ক ব্যানারেই তার বিজ্ঞাপন হোক।
আমার রানির বিরুদ্ধে কিছুই বলার নেই। রানি আমার ভালো বন্ধু। কিন্ত্ত রানির সঙ্গে আমার মতামতের মিল নাই হতে পারে। আমি যা মনে করি, রানি সেটা মনে না করতেও পারে। আর তার মতটাকেও আমি শ্রদ্ধ করি। কিন্ত্ত, ছোটদের কাছে কী দেখানো হচ্ছে, তার ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। আমি একজন সৃষ্টিশীল মানুষ৷ আমি বাকস্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু এটাও দেখতে হবে, ছোটদের সামনে যা তুলে ধরা হচ্ছে, তা যেন হিংসায় পরিপূর্ণ না হয়।'
তবে এসবের মধ্যেই রানি তাঁর আগামী দিনের কাজকর্ম নিয়ে বেশ গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। এমনও হতে পারে তিনি অপরা উইনফ্রে শো-এর মতো এদেশে একটি টিভি শো করতে পারেন৷
রানির কথায়, 'আমি সব কিছুর জন্য প্রস্তুত৷ অপরা উইনফ্রে-র মতো একটা শো করতে পারলে হয়৷ যেখানে সর্বস্তরের মানুষ আসবেন, নানা ধরনের আলোচনা হবে, অনেক কিছু সামলাতে হবে৷'
রানির বক্তব্য, টিভি দেখা একটা অন্যতম স্ট্রেস বাস্টার। তাছাড়া টিভি দেখলে চারপাশে যা ঘটে চলেছে, সেটা সম্পর্কে বেশ ওয়াকিবহাল থাকা যায়। আদিত্যও নাকি অনেকটা সময় টিভি দেখেন৷ সুতরাং বড় পর্দার পর এবার ছোট পর্দাতেও হয়ত রানিগিরি দেখা যাবে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





