শৌখিন সঙ্গীত শিল্পী হিসেবে তিনি বেশ আগে থেকেই পরিচিত। তবে শখের বশে গান করলেও তার এখন পর্যন্ত গাওয়া গানগুলো শ্রোতারা বেশ সাদরেই গ্রহণ করেছেন। তিনি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা মৌসুমী। আর তারই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্রের জন্য গান গাইতে যাচ্ছেন তিনি।
মোস্তফা কামাল রাজ পরিচালিত 'তারকাঁটা' চলচ্চিত্রে 'কী যে শূন্য শূন্য লাগে তুমিহীনা' শিরোনামের গানটিতে কন্ঠ দেবেন তিনি। গানটি লিখেছেন জাহিদ আকবর এবং এর সুর-সঙ্গীত করেছেন আরফিন রুমি।
এ প্রসঙ্গে মৌসুমী জানালেন,'আমি শখের বশেই মাঝেমধ্যে গান করে থাকি। এর আগেও আমার কণ্ঠে দর্শক-শ্রোতারা গান শুনেছেন। এবার রাজের অনুরোধে ছবিতে প্লেব্যাক করতে যাচ্ছি। আর এ বিষয়ে গানটির সঙ্গীত পরিচালক আরফিন রুমি আমাকে বেশ সাহায্য করছেন। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।
তারকাঁটা ছবিতে আমি অভিনয়ও করছি। বর্তমানে এর শুটিং চলছে।'
চলতি মাসেই মৌসুমীর লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন সেরাকণ্ঠ খ্যাত কোনাল। 'তোমার চোখের ভাষা আমি পড়তে পারি না, তোমাকে তাই আমি কিছু বলতে পারি না' কথার গানটিতে সুরারোপ করেছেন প্রখ্যাত সুরকার আলাউদ্দীন আলী। ২০১২ সালে মোস্তফা কামাল রাজ পরিচালিত 'ছায়াছবি' চলচ্চিত্রের জন্য 'মন যা বলে বলুক' শিরোনামের একটি গান লিখেছিলেন মৌসুমী।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
মৌসুমীর প্লেব্যাক
শৌখিন সঙ্গীত শিল্পী হিসেবে তিনি বেশ আগে থেকেই পরিচিত। তবে শখের বশে গান করলেও তার এখন পর্যন্ত গাওয়া গানগুলো শ্রোতারা বেশ সাদরেই গ্রহণ করেছেন। তিনি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা মৌসুমী।





