সময়ের আলোচিত চিত্রনায়িকা অমৃতা এবার দর্শকদের সামনে আসছেন তার অভিনীত দ্বিতীয় ছবি ''গুণ্ডা দ্য টেরোরিস্ট'' নিয়ে।
অমৃতা অভিনীত এ ছবিটি আগামী ১০ই এপ্রিল মুক্তি পাবার কথা রয়েছে। এর আগে অমৃতা অভিনীত প্রথম ছবি ''গেইম'' ছবিটি মুক্তি পাবার পর সেই ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল।
নিজের এই মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি প্রসঙ্গে অমৃতা বললেন,'' এই ছবিটির মধ্য দিয়ে পর্দায় দর্শকরা পরিপূর্ণ একজন অমৃতা খানকে দেখতে পাবেন বলে আমি আশা করছি। একইসাথে দর্শকরাও একটি সুন্দর ছবি উপহার পেতে যাচ্ছেন বলেই আমার বিশ্বাস।''
উল্লেখ্য,ছবিটিতে অমৃতা ছাড়াও আরো অভিনয় করেছেন বাপ্পি, আঁচল, তানভির, মিশা সওদাগরসহ অনেকেই।
ইআর





