'তিনি আসবেন' নামের নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে মোশাররফ করিম একটু বেশি আশাবাদী। সেই সাথে আশাবাদী জুঁই ও হাসিনও।
অনেকটা চ্যালেঞ্জ নিয়েই মোশাররফ করিম এ নাটকের জুবায়ের চরিত্রে অভিনয় করছেন। জুবায়ের যাকে মহল্লার যুবতী মেয়েরা খুব পছন্দ করে। কিন্তু তিনি একজনকেই মনে প্রাণে পছন্দ করেন, ভালোবাসেন।
নাটকে মোশাররফ করিম তার নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার পাশাপাশি তার সাথে যারা কাজ করছেন তাদেরকে তিনি পরিচালকের পাশাপাশি খুবই সহযোগিতা করছেন।
মোশাররফ করিম বলেন, তিনি আসবেন নাটকের গল্প মূলত এই পৃথিবীর কিংবা সমাজের সুর আর বেসুরের মাঝে দ্বন্দ্বের খেলা। যেহেতু ঢাকাইয়া ভাষায় সংলাপগুলো বলতে হচ্ছে, তাই আমারই সবাইকে যথেষ্ট সহযোগিতা করতে হচ্ছে। পরিচালকসহ সবাই মিলে আমরা চেষ্টা করছি দর্শককে পিউর এন্টারটেইনম্যান্ট একটি নাটক উপহার দেবার জন্য।
নাটকের গল্প রচনা করেছেন কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা করছেন মারুফ মিঠু। খুব শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
জুঁই করিম বলেন, কেন যেন আমার অগাধ বিশ্বাস আছে যে যদি দর্শক এ নাটকটি দেখতে শুরু করেন তবে তা ধারাবাহিকভাবেই দেখবেন। কারণ দর্শকের ভালোলাগার মতোই একটি নাটক তৈরী হচ্ছে। মোশাররফ করিম অভিনীত রেদওয়ান রনি পরিচালিত 'পরিবার করি কল্পনা' এনটিভিতে এবং একই পরিচালকের 'রেডিও চকলেট রিলোডেড' দেশটিভিতে প্রচার হচ্ছে।
জুঁই করিম এরইমধ্যে শুরু করেছেন মাসুদ সেজান পরিচালিত নতুন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস-এর কাজ।
অন্যদিকে হাসিন অভিনীত ধারাবাহিক নাটক নারী মাছরাঙায়, কালার-এসএটিভিতে এবং রেডিও চকলেট রিলোডেড দেশ টিভিতে প্রচার হচ্ছে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
মোশাররফের নতুন চ্যালেঞ্জ
'তিনি আসবেন' নামের নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে মোশাররফ করিম একটু বেশি আশাবাদী। সেই সাথে আশাবাদী জুঁই ও হাসিনও। অনেকটা চ্যালেঞ্জ নিয়েই মোশাররফ করিম এ নাটকের জুবায়ের চরিত্রে অভিনয় করছেন। জুবায়ের যাকে মহল্লার যুবতী মেয়েরা খুব





