প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা বব হসকিন্স ৭১ বছর বয়সে গত মঙ্গলবার রাতে মারা গেছেন।
বুধবার রাতে তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।
বব হসকিন্স ‘হু ফ্রেমড রজার র্যা বিট’ ও ‘দ্য লং গুড ফ্রাইডে’ সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেছেন।
১৯৮৬ সালে ‘মোনালিসা’ ছবিতে কুখ্যাত এক অপরাধীর চরিত্রে অভিনয় করে তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।
পার্কিনসন্স রোগ ধরা পড়ার পর ২০১২ সালে তিনি অভিনয় জীবন থেকে অবসর নেন। স্যামুয়েল এল জ্যাকসন ও জেমস উডসের মতো হলিউড তারকারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
ব্রিটিশ অভিনেতা বব হসকিন্স আর নেই
প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা বব হসকিন্স ৭১ বছর বয়সে গত মঙ্গলবার রাতে মারা গেছেন। বুধবার রাতে তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।





