পহেলা বৈশাখ উপলক্ষ্যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খানের ছোট ভাই প্রত্যয় খানের সাথে এই প্রথম অডিও অ্যালবামে গাইলেন সময়ের আলোচিত ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী সানিয়া সুলতানা লিজা।
‘তুমি চাইলে আনতে পারি’ শিরোনামে গানটি লিখেছেন নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যয় খান নিছে। গত ২ এপ্রিল সন্ধায় নিকেতনে রিপন খানে ষ্টুডিও ‘ইকিউ’তে গানটির ভয়েস দিয়েছেন তারা দুই জন। জিয়াউদ্দিন এর আয়োজনে এই বৈশাখে জিসান মাল্টিমিয়ার ব্যানারে ’গান মেলায়’ প্রকাশিত হবে ।
গানটি গাওয়া প্রসঙ্গে লিজা বলেন, আমি প্রত্যয় নাম অনেক শুনেছি অনেক ভাল কাজ করে। কিন্তু কখনও সুযোগ হয়নি প্রত্যয়ের সাথে কাজ করার । সেই সুযোগটা জিয়াউদ্দিন আলম ভাই করে দিলেন। আলম ভাইয়ে অনেক ভাল গান শুনেছি এই প্রথম তার কথায় গান গাইলাম। এই গানটি এতো সুন্দও একটি গান না শুনলে বুঝতে পারবে না । গানটির সুর ও সঙ্গীত আমার দারুন লেগেছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।
ইআর





