বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি গান গাইবেন চার জনপ্রিয় শিল্পী।

এরা হলেন- সুবীর নন্দী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও কনা। গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও কম্পোজিশন করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সুরকার সুজেয় শ্যাম।

মীর মাসুমের সংগীতায়জনে দেশের এই গানটি বিটিভির ৫০ বছর পূর্তি উপলক্ষেই লেখা হয়েছে।

জেআই