নবাগত নায়িকা অঞ্জলি তাবার উপস্থাপনায় এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান 'শুভমুক্তি'। এতে তুলে ধরা হয় চলতি সপ্তাহে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নানাবিধ ঘটনাবলী।
কিভাবে চলচ্চিত্রটি নির্মাণ হলো, কোথায় নির্মাণ হলো, কাহিনীর উল্লেখযোগ্য অংশ, নাচ-গান, শুটিংয়ের স্থানস, নায়ক-নায়িকাদের সাক্ষাৎকারসহ বিবিধ বিষয় তুলে ধরা হয় অনুষ্ঠানে।
১৬ মে ২০১৪ মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় ছায়াছবি আমি শুধু চেয়েছি তোমায় নিয়ে সাজানো হয়েছিল এবারের শুভমুক্তি অনুষ্ঠানটি।
এতে অতিথি হিসেবে অংশগ্রহন করেছেন এই সিনেমারই নায়িকা মেঘনা।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]