[b]ঢাকা:[/b]কবি আল মাহমুদের ছোটগল্প ‘জলবেশ্যা’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র টান। ছবিটি নির্মাণ করেন কলকাতার পরিচালক মুকুল রায় চৌধুরী। ভারতের কলকাতায় ছবিটি মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি।
কবি আল মাহমুদ বলেছেন,‘জলবেশ্যা গল্পটি সত্য না হলেও এটা আমার দেখা বাস্তব চিত্র। ব্রাহ্মণবাড়িয়ার লালপুর গ্রামে মেঘনা নদীর পারে জেলেদের পল্লী আমি দেখেছি। সেই সময় গল্পটি লিখেছিলাম।’
টান ছবিটি প্রসঙ্গে আল মাহমুদ বলেন,‘সাহিত্য এবং চলচ্চিত্র এক জিনিস নয়। চলচ্চিত্রের আলাদা একটা ঢং ও ভাষা রয়েছে। পুরোপুরি সাহিত্যের মতো এটা হয়তো হবে না। লেখকের সব কল্পনাও চলচ্চিত্রে তুলে ধরা সম্ভব নয়। তবে আমি টান ছবিটি নিয়ে খুব আশাবাদী।’
মুকুল রায় চৌধুরী বিজ্ঞাপনচিত্রের কাজের জন্য প্রায়ই ঢাকায় আসতেন। বাংলাদেশের সুন্দরবনের বেদেদের জীবন দেখে তিনি একটি ছবি তৈরির পরিকল্পনা করেন। পরে ছবির জন্য কবি আল মাহমুদের ‘জলবেশ্যা’ গল্পটি তিনি নির্বাচন করেন।
ছবির চিত্রনাট্য লিখেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুমন্ত চট্টোপাধ্যায়, পামেলা, দেবলীনা দত্ত, দেবদূত প্রমুখ।
বিনোদন
আল মাহমুদের ছোটগল্প অবলম্বনে ভারতের চলচ্চিত্র ‘টান’
কবি আল মাহমুদের ছোটগল্প ‘জলবেশ্যা’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র টান। ছবিটি নির্মাণ করেন কলকাতার পরিচালক মুকুল রায় চৌধুরী। ভারতের কলকাতায় ছবিটি মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি।





