নায়ক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। কখনো রোমান্টিক নায়ক, কখনো অ্যাকশন নায়ক আবার কখন বা শহরের কর্পোরেট যুবক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তিনি হচ্ছেন জনপ্রিয় নায়ক বাপ্পি। তবে তাকে এবার সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে। ইফতেখার চৌধুরী পরিচালিত ওয়ানওয়ে ছবিতে বাপ্পিকে দেখা যাবে ভিলেনের চরিত্রে।

এই ছবিতে বাপ্পিকে থাকবেন যাবে ঢাকা শহরের একজন শীর্ষ সন্ত্রাসী। যার হাতের মুঠোয় থাকবে পুরো ঢাকা শহর।

এই সম্পর্কে বাপ্পি বলেন, ‘ আমি সব সময় নায়কের ভূমিকায় অভিনয় করেছি। তাই সেখান থেকে বের হয়ে ভিলেনের চরিত্রে কাজ করাটা আমার কাছে একটি চ্যালেঞ্জ ছিল। তবে আমি আমার আমার সর্বোচ্চ দেবার চেষ্টা করেছি’।

‘ওয়ানওয়ে’ ছবিটির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের শুরু দিকে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।

কিছুদিন আগে বাপ্পি অভিনীত ‘অনেক সাধের ময়না’ ছবিটি মুক্তি পেয়েছে। এই দিকে সুইটহার্ট ছবির প্রথম লটের কাজ শেষ করেছেন। বর্তমানে তিনি লাভার নম্বর ওয়ান, ও অনেক দামে কেনা নামে দুটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

জেআই