নতুন একটি গান নিয়ে আসছে পহেলা বৈশাখ উপলখ্যে জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। ‘একা একা লাগে’ শিরোনামে গানটির সুর-সংগীতায়োজন করেছেন সজীব দাশ।
জানা গেছে গানটি তার নতুন অ্যালবাম ‘একা একা লাগে’ থেকে নেওয়া হয়েছে। এর আগে সর্বশেষ গেল ভালবাসা দিবসে ফাহমিদা নবীর একটি দ্বৈত অ্যালবাম প্রকাশ পেয়েছিল ওপার বাংলার জনপ্রিয় শিল্পী রুপম বাগচীর সঙ্গে।
এই প্রসঙ্গে ফাহমিদা নবী জানান, এটি মূলত একটি স্যাড-রোমান্টিক গান। নিজের স্টাইলেই গানটি গেয়েছি। আর গানটির কথা-সুর-সংগীতায়োজনের দিক দিয়ে খুব মনে ধরেছে আমার। এই কারণেই মধ্যরাত পর্যন্ত সময় নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছি। গানটি রেকর্ডিংয়ের পর আমার নিজের কাছে অনেক ভাল লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভাল লাগবে।’
ইআর





