মিষ্টি চেহারার পরিণীতি চোপড়া নাকি সাইজ জিরো হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। বি টাউনে গুঞ্জন চলছে আবার বলিউডি অভিনেত্রীদের জিরো ফিগার হওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেছে।

জানা গেছে, অভিনেত্রী সোনম কাপুর সালমান খানের আগামী ছবিতে অভিনয়ের জন্য আট কেজি ওজন কমিয়ে ফেলেছেন।

এবার পালা পরিণীতি চোপড়ার, শোনা যাচ্ছে জি টিভির একটি নতুন রিয়েলিটি অনুষ্ঠানে তাঁর নতুন লুক ও ফিগারে সবাইকে চমকে দিয়েছেন। তবে পরিণীতি নাকি তাঁর ফিগারে খুব একটা খুশি নন তিনি আরও ওজন ঝরিয়ে ফেলতে চান। তিনি এবার 'জিরো' ফিগারের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছেন।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই