ফের বিশ্ব সুন্দরী হলেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে এবার কোনও বিউটি পেজেন্ট নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন ‘হলিউড বাজ’-এর বিশ্বের সেরা তিরিশ জন সুন্দরীর তালিকায় চতুর্থ স্থান দখল করলেন বলিউডের ঐশ্বর্য।
৪১ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, আমি আপ্লুত। বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে থাকা মানুষেরা ভোট দিয়ে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
গত ডিসেম্বর মাসে ‘হলিউড বাজ’ ম্যাগাজিন বিশ্ব সিনেমার সুন্দরীদের নিয়ে এক ভোট পর্বের আয়োজন করেছিলেন। সেই ভোট পর্বেই অ্যাঞ্জেলিনা জোলি, মনিকা বালুচি ও মডেল কেট আপ্টনের পরেই নাম আসে ঐশ্বর্য রাই বচ্চনের। তবে শুধু ঐশ্বর্যই নন, তিরিশ জন সুন্দরীদের তালিকায় ২৯ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোনও।
[b]ঢাকা, ১ লা ফেব্রুয়ারি (টাইমিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
চতুর্থে ঐশ্বর্য
ফের বিশ্ব সুন্দরী হলেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে এবার কোনও বিউটি পেজেন্ট নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন ‘হলিউড বাজ’-এর বিশ্বের সেরা তিরিশ জন





