ঈদে মুক্তিপ্রাপ্ত কিস্তিমাত ছবিটি সফলভাবে এখনও হলগুলোতে চলছে। ব্যাপক দর্শক চাহিদা দেখে নতুন করে প্রায় অর্ধশত হলে এই সপ্তাহে প্রদর্শন শুরু হচ্ছে ছবিটির।
ছবিটিতে অভিনয় করে দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছেন ছবিটির নায়ক আরিফিন শুভ, নায়িকা আঁচল ও ভিলেন মিশা সওদাগর। এছাড়া ছবিটির পরিচালক ও চিত্রগ্রাহক আশিকুর রহমানের দক্ষতা দেখে সবাই এক কথায় মুগ্ধ। অনেকে বলছেন আশিকুর রহমান বাংলা চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করেছে।
ছবিটির নির্বাহী প্রযোজক জাহিদ হাসান অভি বলেন, ‘আমাদের ছবিটি সফলভাবে তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করছে, সে জন্য আমারা অনেক আনন্দিত। আশা করছি এই মাসের মধ্যে ছবিটির আয়ের পরিমাণ ২ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে’।
তৃতীয় সপ্তাহে মোট শতাধিকেরও বেশী হলে ছবিটি দেখানো হবে।
জেআই





