ওমর সানি ও রেসী এক সাথে অভিনয় করতে যাচ্চে ‘লাল সবুজের সুর’ নামের নতুন একটি চলচ্চিত্রে। ছবতি পরিচালনা করবেন মুশফিকুর রহমান গুলজারে।
ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে সরকারি অনুদানে ছবিটি নির্মিত হচ্ছে।
এর আগে ওমর সানি ও রেসী গুলজার পরিচালিত ‘আই লাভ ইউ’ ছবিতে অভিনয় করেছিলেন। তবে সেই ছবিতে ওমর সানি ছিলেন ভিলেন, রেসী নায়িকা। কিন্তু এবারের ছবিতে দুজনেই নায়ক-নায়িকা ভুমিকায় অভিনয় করবেন।
‘লাল সবুজের সুর’ ছবিতে আরও অভিনয় করবেন দিতি, আল মামুন, শহীদুল ইসলাম সাচ্চুসহ আরো অনেকেই।
জেআই





