সাবেক মিস এশিয়া প্যাসিফিক এবং খ্যাতিমান বলিউড তারকা জিনাত আমানের ভক্ত সালমান খান। সম্প্রতি এক প্রেস কনফারেন্সে জানালেন এই বলিউড ক্রেজ। তিনি বলেন, আমি জিনাত আমানের খুব বড় ভক্ত আগেও ছিলাম এবং এখনো আছি।


১৯৭০ সালে জিনাত আমান মিস এশিয়া প্যাসিফিক প্রতিযোগিতায় জয়ী হোন। ওই বছর থেকেই বলিউডে পা রাখেন জিনাত। তবে পরের বছর নজর কাড়েন 'হরে রাম হরে ক্রিষ্ণা' ছবিতে। সেখানে এলোমেলো জীবনের এক হিপ্পি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।


সত্তরের দশেকে সেক্স সিম্বলদের শীর্ষে ছিলেন জিনাত আমান। সেই সময় থেকেই তিনি একজন ফ্যাশন আইকন। আবেদনময়ী অভিনেত্রীদের চোখে আদর্শ তিনি যারা আজ বলিউড মাতাচ্ছেন।


বর্তমানে ৬২ বছর বয়সেও তিনি বলিউডে সবার হৃদয়ে আসীন হয়ে রয়েছেন এবং এখন পর্যন্ত 'অরিজিনাল গ্লামার গার্ল' হিসেবে পরিচিত তিনি।


ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই