‘এক ভিলেন’ ছবিতে অভিনয়ের পর একগুচ্ছ প্রশংসা কুড়িয়েছেন রিতেশ দেশমুখ। রিতেশ জানিয়েছেন তিনি আপকামিং ছবি ‘বঙ্গিস্থানে’র শ্যুটিংয়ের জন্য উড়ে যাচ্ছেন পোল্যান্ড।
ফারহান আখতার ও রিতেশ সিদওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট এই ছবিটি প্রযোজনা করছেন। ছবির মূল গল্প ধর্ম ও আতঙ্কবাদ নিয়ে। ছবিতে রিতেশ দেখমুখ ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও পুলকিত সম্রাট।
রিতেশ জানিয়েছেন, ‘ছবির গল্প বেশ মজার। এখানে দুটি ছেলের গল্প রয়েছে যাদের একজন হিন্দু ও অপরজন মুসলমান। ওরা দুজনেই আত্মঘাতী স্কোয়াডের সদস্য হতে চায়। আমরা জুলাইয়ের শেষের দিকে পোল্যান্ডে যাব শ্যুটিংয়ের জন্য। এছাড়াও বারাণসী ও লাদাখের ছবির শ্যুটিং হবে।’
জ্যাকলিনের সঙ্গে এর আগেও ‘আলাদিন’ ও ‘জানে কাহা সে আই হ্যায়’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন রিতেশ। রিতেশ জানান জ্যাকলিনের সঙ্গে আবার কাজ করে বেশ মজাই হবে।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





