সজল আহমেদ-এর রচনায় নির্মিত হচ্ছে নাটক- একটি অনাকাক্ষিত প্রেমের গল্প।                    
চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বি ইউ শুভ। ইতিমধ্যেই নাটকটির শুটিং শেষ হয়েছে।
দুই বন্ধু সাদিক এবং রাতুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আন্নার। এক সময় বিষয়টি দু'জনের কাছেই স্পষ্ট হয়ে যায়। কি করবেন আন্না? এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে একটি অনাকাক্ষিত প্রেমের গল্প নাটকটি।
আন্না চরিত্রটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। কেমন লাগলো নাটকটিতে অভিনয় করতে। জবাবে মেহজাবীন চৌধুরী বলেন, এমন গল্পে আগে কখনোই অভিনয় করা হয়ে ওঠেনি আমার। রাতুল কিংবা সাদিকের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে নিয়ে অভিনয় করে যাওয়াটা একটু কঠিনই বৈকি। তবে আমি আগের চেয়ে অভিনয়ে আরও বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করছি। অভিনয়ে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।
কারণ নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করার প্রবল ইচ্ছে আমার। এ নাটকে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো ও জনি। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত বি ইউ শুভ পরিচালিত একটি অনাকাক্ষিত প্রেমের গল্প নাটকটি আসছে ঈদে প্রচার হবে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]