২০১৩ সালের ৬ জুন ঢাকায় সর্বশেষ মঞ্চস্থ হয়েছিল ঢাকা থিয়েটারের বিশ্বব্যাপী সাড়া জাগানো নাটক 'দ্য টেম্পেস্ট'। ১০ মাস পর আবারও ঢাকার নাট্যামোদী দর্শকের সামনে আসছে নাটকটি।
শনিবার জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে 'দ্য টেম্পেস্ট'। উইলিয়াম শেকসপিয়রের মূল গল্প থেকে ড. রুবাইয়াৎ আহমেদের অনুবাদ ও রূপান্তরে নাটকটি নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রুবল লোদী, শিমুল ইউসুফ, এশা ইউসুফ, চন্দন চৌধুরী, খাইরুল ইসলাম পাখি, সামিউন জাহান দোলা, কামাল বায়েজীদ, শহীদুজ্জামান সেলিম, রুবাইয়াৎ আহমেদ, সাজ্জাদ রাজীব, রফিকুল ইসলাম, নীলমনি সিনহা, ধীরেন সিনহা।
নাটকটির কাহিনী বিন্যাসে দেখা যায়, রাজত্ব থেকে নির্বাসিত হলেন মিলানের অধিপতি প্রসপেরো। শিশুকন্যা মিরান্ডার সঙ্গে প্রসপেরোকে ভাসিয়ে দেয়া হয় সমুদ্রের জলে। ভাসতে ভাসতে বহুদূরে এক দ্বীপে গিয়ে আশ্রয় নেয় তারা। দেখতে দেখতে কেটে যায় ১২টি বছর। হঠাৎ একদিন মাঝসমুদ্রে দুর্নিবার ঝড়ের কবলে পড়ে প্রসপেরোর শত্রুপক্ষের জাহাজ। ভাগ্যের পরিহাসে জাহাজডুবি হয়ে তারা এসে পৌঁছায় সেই একই দ্বীপে। নির্বাসন, প্রতিশোধ, ক্ষমা ও প্রায়শ্চিত্তের সঙ্গে নাটকের উপাদানে যোগ হয় মায়াবিদ্যা ও অতিপ্রাকৃতিক জৈবশক্তি।
এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
আবারও মঞ্চে 'দ্য টেম্পেস্ট'
২০১৩ সালের ৬ জুন ঢাকায় সর্বশেষ মঞ্চস্থ হয়েছিল ঢাকা থিয়েটারের বিশ্বব্যাপী সাড়া জাগানো নাটক 'দ্য টেম্পেস্ট'। ১০ মাস পর আবারও ঢাকার নাট্যামোদী দর্শকের সামনে আসছে নাটকটি। শনিবার জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে 'দ্য টেম্পেস্ট'।





