সাধারন মানুষের জীবনে সমস্যার অন্তঃনেই। পারিবারিক, সামাজিক, জাতীয় আরও কত কি? এই সব সমস্যার বেশীর ভাগই কিছু মুষ্টিমেয় মানুষের দ্বারা সৃষ্ট যাদের কে বলা হয় ভাইরাস।

আর এ সকল ভাইরাসদের জন্য জনপ্রিয় উপস্থাপক-আর.জে নীরব খান নিয়ে এসেছেন রেডিও অনুষ্ঠান ''এন্টিভাইরাস''। সিটি এফ এম ৯৬.০ এর প্রতি সপ্তাহের বিশেষ আয়োজন এই অনুষ্ঠানটি।

প্রতি বৃহস্পতিবার রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত এই অনুষ্ঠানে উপস্থাপনা করছেন আর.জে নীরব। তিনি বর্তমানে সিটি এফ এম এর অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। অনুষ্ঠানে সাধারন শ্রোতারা ফোনে তাদের চোখে দৃশ্যমান ভাইরাস সম্পর্কে বলেন।

অনুষ্ঠানে উপস্থিত একজন এক্সপার্ট অতিথি সেটা সমাধানের চেষ্টা করেন। প্রতি পর্বে শুধু দেশের নানা প্রান্ত থেকেই নয়, সাথে সাথে দেশের বাহিরে থেকেও ফোন আসছে প্রচুর পরিমানে। অল্প দিনের মধ্যেই অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এখানে উল্লেখ্য যে, ২০১১ সালের পর নীরব খান কে আর কোন রেডিও তে শোনা যায়নি।

এ যাবতকাল পর্যন্ত তিনি বিভিন্ন বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম, মেগা সিরিয়াল গুলো তে কাজ করেছেন। সম্প্রতি তিনি রূপালী পর্দাতেও নাম লিখিয়েছেন। বর্তমানে সিটি এফ এম ৯৬.০ –এ তিনি অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।

এন্টিভাইরাস অনুষ্ঠান সম্পর্কে নীরব খান বলেন, “আমার বরাবরই সাধারন মানুষের জন্য কাজ করার ইচ্ছা, এন্টিভাইরাস তাদের জন্যই তৈরি করা। সবাই আমার সাথে থাকলে নিশ্চই আরও অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।”

ইআর