প্রশান্ত অধিকারী পরিচালিত হাডসনের বন্দুকের শুটিংয়ে একদিন হঠাৎ করে এক নতুন মেয়েকে দেখা গেল। আগে থেকেই জানতাম হাডসনের বন্দুকের প্রথম লটের শুটিংয়ের পর বড়ধরনের একটা রদবদল হয়েছে। পরিবর্তন করা হয়েছে কয়েকজন শিল্পীকে। কিন্তু এই মেয়েটাকে আগে কখনো দেখা যায় নি, কৌতুহল ডানা মেললো তাকে ঘিরেই। পরে জানতে পারি তার নাম বাঁধন অনুভব। প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন।
রাজশাহীতে বেড়ে ওঠা বাধনের। বাবা মায়ের একমাত্র সন্তান। দুরন্তপনা আর হৈ-হুল্লা করে বাড়ি মাতিয়ে চলা বাঁধনের স্বপ্নের দুনিয়াজুড়ে খেলা করতো কেবল চিত্রনায়িকা হওয়ার প্রবল আকাঙ্খা। ছোটবেলাতেই ঘরোয়া পরিবেশে শিক্ষক রেখে নাচ শেখা। মায়ের অনুপ্রেরণা আর নিজের প্রবল ইচ্ছায় একটু একটু করে এগিয়ে যেতে থাকেন বাধন।
রাজশাহী ছেড়ে পড়ালেখার সুবাদে ঢাকায় আসেন বাধন। ভর্তি হন নর্থসাউথ ইউনিভার্সিটিতে। ঢাকায় এসে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করতে থাকেন তিনি। অবশেষে একদিন বাধনের স্বপ্নের জগতে এসে হাজির হয় বাস্তবের সিড়ি। এক সাংবাদিকের হাত ধরে সুযোগ পেয়ে যান মিডিয়ায়।
ঘটনাটা খুব বেশিদিনের নয়। মাত্র এক মাস আগে। প্রথমেই কাজ করলেন ওয়ান ব্যাংকের একটি বিজ্ঞাপনে। এরপরপরই বাংলা লায়নের টিভিসিতে। বিজ্ঞাপনগুলো খুব শীঘ্রই অন এয়ার হবে বলে জানান বাধন। আর এসববের কাজ শেষ হতে না হতেই বাঁধনের হাতে এসে পড়েছে ধারাবাহিক নাটকের স্ক্রিপ্ট। পরিচালক ওয়াজেদ আলী বাবলুর লড়াই নাটকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বাধনকে। এছাড়া আরিফুল ইসলাম প্রযোজিত নীল আকাশ নামের একটি নাটকে অভিনয়ের ব্যাপারেও কথা চলছে বাধনের।
প্রথম প্রথম অভিনয় করার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে বাধন বলেন, একদিকে খুব আনন্দ যেমন লাগছিল তেমনি ভয় ভয়ও লাগছিল। কিন্তু শেষ পর্যন্ত আমি পেরেছি। সবার দোয়ায় আমি আশা করি পারবো।
সুচিত্রাসেনের অন্ধ ভক্ত বাধন চান সুচিত্রা সেনের মতো একজন অভিনেত্রী হতে। সেই লক্ষ্যেই ধীরে ধীরে নিজেকে তৈরি করছেন বাধন অনুভব।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
চিত্রনায়িকা হতে চান বাঁধন
প্রশান্ত অধিকারী পরিচালিত হাডসনের বন্দুকের শুটিংয়ে একদিন হঠাৎ করে এক নতুন মেয়েকে দেখা গেল। আগে থেকেই জানতাম হাডসনের বন্দুকের প্রথম লটের শুটিংয়ের পর বড়ধরনের একটা রদবদল হয়েছে।





