জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের বাবা আর নেই।                    
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অপু বিশ্বাসের বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস মারা গেছেন। ২১ মে রাত প্রায় ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বগুড়া শহরের কাটনারপাড়ায় থাকতেন উপেন্দ্রনাথ বিশ্বাস। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন।
বগুড়ায় নিজ গ্রামের বাড়িতেই অপু বিশ্বাসের বাবার শেষকৃত্য করা হবে। বাবার মৃত্যুর খবর শুনে ২১ মে রাতেই অপু বগুড়া চলে যান।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]