আর-বাল্কির ছবিতেই নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন অমিতাভ বচ্চন। এর আগেও ‘পা’ ও ‘চিনি কম’ ছবিতে দেখা গিয়েছিল বিগ বি’র অভিনব লুক। একবার ফের অমিতাভ বচ্চন পর্দায় আসছেন অন্য লুকে। ছবির পরিচালক সেই আর-বাল্কি।
‘শমিতাভ’ ছবিতে বলিউড শাহেনশার লুক একেবারে আলাদা। বড় দাড়ি আর ঝাঁকড়া চুলের আড়ালে অমিতাভ বচ্চনকে সত্যিই চেনা দায়। ‘শমিতাভ’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে থাকছেন ধনুষ। এই ছবিতে ধনুষ একজন বোবা ও কালা জুনিয়ার আর্টিস্টের চরিত্রে অভিনয় করছেন।
বিগ বি নিজেই এই ছবি ট্যুইটার পোস্ট করেছেন। ছবিতে ধনুষ ছাড়াও শ্রুতি হাসান ও অক্ষয় হাসন মুখ্য চরিত্রে অভিনয় করবেন। ফিল্মের ফার্সলুক দেখেই বোঝা যাচ্ছে এই ছবি একেবারে অন্যরকম হবে।
‘ভুতনাথ রিটার্নস’ ছবির ছোটপর্দায় ‘যুদ্ধ’টেলি শো করছেন বিগ বি৷ তবে তাঁকে ফের একবার বড় দেখার অপেক্ষা করছেন দর্শকরা।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





