এবার রাজত্ব বেড়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের। এতদিন বলিউডের বাদশাহ এবং রোমান্সের বাদশাহ হিসেবে প্রভাব বিস্তারের পাশাপাশি এখন তার আওতায় রয়েছে সোশ্যাল মিডিয়াও।
সম্প্রতি শাহরুখ ‘কিং অব সোশ্যাল মিডিয়া’ অর্থাৎ সোশ্যাল মিডিয়ার রাজা নির্বাচিত হয়েছেন।
এবিপি আনন্দের খবরে বলা হয়েছে, বিনোদন পোর্টাল বলিউড লাইফ ডটকম একটি সমীক্ষা করেছিল ভারত, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানুষের মধ্যে। সেখানে ভক্তদের বিচারে সোশ্যাল মিডিয়ার রাজা হয়েছেন শাহরুখ খান এবং রানি হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
সোশ্যাল মিডিয়ার রাজা হওয়া প্রসঙ্গে শাহরুখ খান বলেন, সারা দুনিয়ার এত মানুষ যে তাকে সমর্থন করেছেন, সেজন্য তিনি কৃতজ্ঞ। ধন্যবাদ জানিয়েছেন বলিউড লাইফ নামের ওই বিনোদনের পোর্টালকেও।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন, তিনি যখন মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন তখন তিনি যতটা আনন্দিত ও আপ্লুত হয়েছিলেন, এখন সোশ্যাল মিডিয়ার রানি হয়েও তার একইরকম অনুভূতি হচ্ছে। তাই বলিউড লাইফের এই সম্মানে তিনি আপ্লুত, অভিভূত।
সোশ্যাল মিডিয়ার রাজা ও রানি নির্বাচিত করা ছাড়াও, সমীক্ষায় বরুন ধাওয়ান সেলফি কিং-এর সম্মান পেয়েছেন, অর্জুন কাপুর সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় নবাগত তারকার সম্মান পেয়েছেন।
এমকে





