জনপ্রিয় অভিনেত্রী তিশা অ্যাপেনডিসাইটিসের সমস্যা নিয়ে গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতেই তিশার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সেখান থেকে ফিরে বিশ্রামে থাকা অবস্থায় তিনি ‘মেন্টাল’ ছবির স্ক্রিপ্ট পড়বেন। স্ক্রিপ্ট পছন্দ হলে সুস্থ হয়ে ফিরে তিনি ছবিটিতে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন।

ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, আগামী মাসের ২৪ তারিখ থেকে আমরা ছবিটির শুটিং শুরু করব। ছবির প্রচারণার জন্য একটি মিউজিক ভিডিও বানানোর পরিকল্পনাও আছে বলে শামীম জানান।

ছবিটিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান, আঁচল ও পড়শী।

জেআই