বলিউড সুপারস্টার সালমান খান জনপ্রিয় আট মৌসুমের রিয়েলিটি শো 'বিগ বস'র হোস্ট হবেন কীনা তা এখনো নিশ্চিত করেননি। যাহোক, যদি না হন, তিনি মনে করেন শাহরুখ খানকে হোস্ট করা হতে পারে।
গুজব রয়েছে যে রিয়েলিটি শো 'বিগ বস'র চারবারের হোস্ট সালমান বর্তমান সময়ে আর এতে অন্তর্ভূক্ত হচ্ছেন না। কিক সিনেমার গান 'ডেভিল' লঞ্চের সময় ৪৮ বছর বয়সী সালমানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ''সম্ভাবনা রয়েছে (যে বিগ বসের আগামী মৌসুমের হোস্ট আমি হতে পারি) এবং কোন সম্ভাবনাও নাই।''
জানা গেছে, শো'র গত মৌসুমে কিছু প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে নিরপেক্ষ আচরণ নিয়ে এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তথ্য বিশ্বাসযোগ্য হলে মতানৈক্যের কারণে আট মৌসুমের 'বিগ বস'র হোস্ট হওয়ার জন্য সালমান মোডে নাই।
যদি তিনি না থাকেন তাহলে এই শো'র জন্য কাকে হোস্ট করা যেতে পারে এমন প্রশ্নের জিজ্ঞাসায় আবারও সালমান বললেন, ''যদি আমাকে না করা হয়, তবে আমি মনে করি শাহরুখ খান 'বিগ বস'র পরবর্তী মৌসুমের জন্য 'বড় হোস্ট' হবেন।
বিগ বস হচ্ছে আন্তর্জাতিক জনপ্রিয় রিয়েলিটি শো সেলেব্রিটি বিগ ব্রাদারের ভারতীয় রুপান্তর। খবর এনডিটিভির।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





