সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আফতাবনগরে এ দুর্ঘটনার শিকার হন ঢালিউড কিং।
সূত্র থেকে জানা যায়, ‘আগুন’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং সেটে পায়ে আঘাত পান তিনি।
আহত নায়ককে রাজধানীর গুলশানে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার দ্রুত এক্স-রে করে ডান পা মচকে গেছে বলে জানান চিকিৎসক।
এ বিষয়ে সিনেমাটির পরিচালক মালেক আফসারী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘শাকিব খান শুটিং এ মারাত্মক আহত হয়েছেন। পায়ে লেগেছে। চিকিৎসা চলছে। দোয়া চাই।’
প্রসঙ্গত, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে নায়ক শাকিবের অভিনয় করা এই ছবিটি। জাহারা মিতুর সাথে জুটি বেধেঁ অভিনয় করবেন তিনি।
এ সিনেমায় মিশা সওদাগর ও আলী রাজসহ অনেকে আরও থাকছেন।
এন





