দীর্ঘ সময় ধরে কাজ করার পর অবশেষ তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম প্রযোজনা'আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা' নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে আগামীকাল ৩ এপ্রিল ২০১৪, বৃহস্পতিবার।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়নের মধ্যদিয়েই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটবে।
লুইজি ব্রায়ান্টের দ্য গেইম অবলম্বনে নির্মিত নাটকটির গল্পে দেখা যাবে, এক তরুণ কবি ও তরুণী নৃত্যশিল্পী আত্মহত্যার জন্য একই স্থানে আসে। সেখানে তাদের নিয়ে খেলায় মেতে ওঠে দুই অতিলৌকিক চরিত্র জীবন ও মৃত্যু। জীবন চায় তাদের বাঁচাতে আর মৃত্যু নিতে চায় ছিনিয়ে।
অবশেষে নানা ঘটনার মধ্যদিয়ে জয়ী হয় জীবন। আর তরুণ-তরুণী পরস্পরের মাঝে পায় কাঙ্খিত মানুষের সন্ধান। তারা ভালবাসে একে অপরকে। তারা বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়।
আমেরিকান নাট্যকার লুইজি ব্রায়ান্টের 'দ্য গেইম' নাটকটিকে উপজীব্য করে নির্মিত হয়েছে আত্মহত্যাবিরোধী নাটক 'আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা'।
ভাষান্তর ও নির্দেশনা দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। অভিনয় করেছেন, চন্দন বোস, সংগীত মিত্র, সৈয়দা রুনা মাসুদ, জগদিশ বিশ্বাস, চিন্ময়ী গুপ্তা, এহসান পনিরসহ আরো অনেকে।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম নাটক
দীর্ঘ সময় ধরে কাজ করার পর অবশেষ তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম প্রযোজনা'আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা' নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে আগামীকাল ৩ এপ্রিল ২০১৪, বৃহস্পতিবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়নের মধ্যদিয়েই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটবে।





