গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর এবার একের পর এক সম্পদ বিক্রি করে দিচ্ছেন ‘টিন সেনসেশন’খ্যাত কানাডীয় পপগায়ক জাস্টিন বিবার। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ক্যালাবাসাস এলাকায় অবস্থিত নিজের বাড়ি বিক্রির পর সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে কেনা ১.৭ একর জায়গা বিক্রি করে দিয়েছেন ১৯ বছর বয়সী এ ‘বেবি’ তারকা। ফলে বিবারের নামে আর কোনো সম্পত্তিই রইল না।
২০১২ সালে ২.৩৫ মিলিয়ন ডলার ব্যয় করে লস অ্যাঞ্জেলেসে ১.৭ একর জায়গা কিনেছিলেন জাস্টিন বিবার। সম্প্রতি তা বিক্রি করে দিয়েছেন তিনি। এর আগে মার্কিন টিভি ব্যক্তিত্ব খোল কার্দাশিয়ানের কাছে নিজের বাড়ি বিক্রি করেছিলেন বিবার। বিনিময়ে তিনি পেয়েছিলেন ৭.২ মিলিয়ন ডলার।
বিবার একের পর এক কেন এভাবে সম্পদ হাতছাড়া করছেন—তার পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, লস অ্যাঞ্জেলেস ছেড়ে আটলান্টায় স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যেই বিবার একের পর এক সম্পদ বেচে দিচ্ছেন।
২০০৯ সালে ‘মাই ওয়ার্ল্ড’ অ্যালবাম মুক্তির পর রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান জাস্টিন বিবার। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। এরপর শুধুই সামনের দিকে পথ হেঁটেছেন এই ‘বেবি’ তারকা। স্পর্শ করেছেন জনপ্রিয়তার শীর্ষবিন্দু।
‘টিন সেনসেশন’ তকমাও বসেছে তাঁর নামের পাশে। ‘মাই ওয়ার্ল্ড’-এর পর ২০১০ সালে মুক্তি পায় বিবারের দ্বিতীয় অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড ২.০’। পরের দুটি বছরে প্রকাশিত হয় বিবারের তৃতীয় ও চতুর্থ অ্যালবাম ‘আন্ডার দ্য মিজলটো’ (২০১১) এবং ‘বিলিভ’ (২০১২)।
২০১৩ সালটা যেন দুর্ভাগ্যের বারতা নিয়ে হাজির হয়েছিল বিবারের জীবনে। একের পর এক উল্টাপাল্টা কীর্তি ঘটিয়ে গত বছর বহুবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে রীতিমতো বিতর্কিত তারকায় পরিণত হন তিনি। শুধু তাই নয়, দীর্ঘদিনের প্রেমিকা সেলেনা গোমেজকেও হারাতে হয় তাঁকে।
গত বছরের ডিসেম্বর মাসে গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন বিবার। এ প্রসঙ্গে ভক্তদের ‘বিলিবারস’ সম্বোধন করে এক টুইটার বার্তায় বিবার লেখেন, ‘প্রিয় বিলিবারস, গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিচ্ছি আমি।’
বিবার অবসরের ঘোষণা দেওয়ার পরপরই অনলাইনে রীতিমতো তোলপাড় পড়ে যায়। তাঁর অনেক ভক্তই বিস্ময়ে হতবাক হয়ে যান। এ অবস্থায় আরেকটি টুইটার বার্তায় বিবার লেখেন, ‘মিডিয়া আমাকে নিয়ে অনেক গল্পই রটায়। বানোয়াট সব খবর রটিয়ে আমার ব্যর্থতা দেখতে চায়। কিন্তু আমি কখনোই হারব না।’
ভক্তদের উদ্দেশে বিবার আরও লেখেন, ‘আমি কখনোই আপনাদের ছেড়ে যাব না। আপনারা একে অন্যকে ভালোবাসুন এবং ক্ষমার দৃষ্টিতে দেখুন। আমি চিরকাল আপনাদের পাশেই আছি।’
টুইটারে ঘোষণা দেওয়ার আগে একটি রেডিও চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারেও অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন বিবার। তিনি বলেছিলেন, ‘সত্যিই আমি গান থেকে অবসর নিচ্ছি। আমি প্রকৃত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। আমার গানকে অনেক বেশি পরিপক্ব করতে চাই। এ জন্য সব ধরনের উদ্যোগই আমি নেব। মূলত এ কারণেই গানের জগত থেকে দীর্ঘদিন দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।
(সূত্র:টিএমজি)।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
বিনোদন
শেষ সম্পদও বেচে দিলেন বিবার
গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর এবার একের পর এক সম্পদ বিক্রি করে দিচ্ছেন ‘টিন সেনসেশন’খ্যাত কানাডীয় পপগায়ক জাস্টিন বিবার। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ক্যালাবাসাস এলাকায় অবস্থিত নিজের বাড়ি বিক্রির পর সম্প্রতি





