বলিউডের প্রভাবশালী তারকা অভিনেতা সালমান খান। অন্যদিকে একের পর এক নায়িকাদের টপকে বলিউডের নাম্বার ওয়ান নায়িকা এখন দীপিকা পাডুকোন।

গত দিওয়ালিতে মুক্তি পেয়েছে তার ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ যা বক্সঅফিসে দাপিয়ে বেড়াচ্ছিল চরম সাফল্যের সঙ্গে। যা দেখে বোঝা যাচ্ছে শাহরুখের সঙ্গে দীপিকার জুটি একেবারে হিট, যার প্রমাণ এর আগেও দেখা মিলেছে ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘ওম শান্তি ওম’-এর মতো ব্লকবাস্টার ছবিতে।

তবে এবার ২১ নভেম্বর বিগ বস’-এর নবম আসরটি আলাদা হয়ে থাকবে সালমান খানের জন্য! ওইদিন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন ৪৯ বছর বয়সী এই প্রভাবশালী অভিনেতা সালমান খান।

অনুষ্ঠানে রণবীর কাপুরের সঙ্গে নিজের নতুন ছবি ‘তামাশা’র প্রচারণা চালাতে এসেছিলেন দীপিকা। হঠাৎ হাঁটু গেড়ে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী জানতে চান, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ এ ঘটনার সামনে পড়ে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান বলেন, ‘তুমি খেলায় জিতেছো, আমি বাদ পড়লাম!’ দীপিকার প্রস্তাব ও পরবর্তীতে সালমানের ফিরিয়ে দেওয়ার পর্বটি কালারস চ্যানেলে প্রচার হয়েছে রোববার (২২ নভেম্বর)। বলিউডের এ দুই তারকার মধ্যে এখন হাজার কিলোমিটারের দূরত্ব! দীপিকা নয়াদিল্লিতে আর সালমান আছেন মুম্বাইয়ে।

এমএ