জেলায় তৃতীয়বারের মতো টিভি-নাটক পরিচালক জিএম সৈকতের আয়োজনে ‘তারকাদের তারকা হও-২০১৪’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুক্রবার সকালে নাচ, গান ও অভিনয়ের উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রাণনাথ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরদার মুজিব।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৮৫ প্রতিযোগী অংশ নেন। বিচারকের দায়িত্ব পালন করেন চলচ্চিত্র অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, মডেল ও নৃত্যশিল্পী নীলা ও সংগীত শিল্পী সুমি।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
সাতক্ষীরায় ‘তারকাদের তারকা হও’ অনুষ্ঠিত
জেলায় তৃতীয়বারের মতো টিভি-নাটক পরিচালক জিএম সৈকতের আয়োজনে ‘তারকাদের তারকা হও-২০১৪’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুক্রবার সকালে নাচ, গান ও অভিনয়ের উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।





