দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে গতকালই দিল্লির রামলীলা ময়দানে শপথ নিয়েছেন কেজরিওয়াল। কেজরিওয়ালকে নিয়ে বেশ আশাবাদী বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। কিন্তু তাঁর আক্ষেপ একটাই। গোটা মন্ত্রিসভায় একজনও নারী প্রতিনিধি নেই।
গতকাল কেজরিওয়ালের সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভার ৬ সদস্য। তাঁর দাবি, ভোটের আগে প্রচারে দিল্লির সুশাসন ছাড়াও নারীদের নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরিওয়াল।
এদিন হুমা টুইট করে জানিয়েছেন, ক্যাবিনেটে একজনও নারী প্রতিনিধি নেই, এ ব্যাপারটি তাঁকে অবাকই করেছে। জনপ্রিয় ফটোগ্রাফার অতুল কাসবেকরও এ বিষয়ে একমত। মাফলার ম্যানের ক্যাবিনেটে নারীশক্তি না থাকায় তিনিও আশাহত।
জেআই





