সঙ্গীতশিল্পী কনা এইবার চলচ্চিত্রে অভিনয় করছেন। আলভী আহমেদের ‘ইউটার্নে’ তাকে অভিনয় করতে দেখা যাবে।
পরিচালক আলভী আহমেদ বলেন, “ছবিতে কনা ‘কনা’ হিসেবে অভিনয় করবেন। একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে তিনি গান গাইবেন। গানটির শিরোনাম ‘চাঁদের আলো’। গানটির কম্পোজিশন করেছেন ফুয়াদ”।
‘ইউটার্ন’ ছবিতে অভিনয় করছেন আইরিন, মৌটুসী বিশ্বাস, শিপন ও সোনিয়া হোসেন। ছবিটির ইতোমধ্যে ৭৫শতাংশের মত শুটিং শেষ হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ছবিটির শুটিং শেষ হবে।
জেআই





