হাত পুড়ে গেছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম শিকদারের। এ কারণে শুটিং বাতিল করেছেন তিনি।

নিজের ফেসবুক স্ট্যাটাসে পুড়ে যাওয়া দু'হাতের ছবি পোস্ট করে কুসুম লিখেছেন, আমার দু'হাত পুড়ে গেছে। কষ্ট করে দুইদিন শুটিং করলাম। আর পারছি না। ঈদের আগ পর্যন্ত সব ধরনের শুটিং ক্যান্সেল করতে হলো। যেসব শ্রদ্ধেয় ডিরেক্টরস আমার কথা ট্রাস্ট করেননি তাদের জন্য এই পিক (ছবি) দিতে বাধ্য হলাম।

তবে কীভাবে এ তারকা অভিনেত্রীর হাত পুড়েছে পোস্টে তা তিনি উল্লেখ করেননি।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই