তিন বছর ফের বিখ্যাত সিরিজ ‘ডন’এর দ্বিতীয় সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান৷ ফারহান আখতারের বিজনেস পার্টনার রিতেশ সিদওয়ানি এই বিষয়ে জানিয়েছেন, ‘ডনকে ছাড়া ডন হতে পারে না৷ এসআরকে হল ডন আর ডন মানেই এসআরকে’৷
কানাঘুঁষো শোনা যাচ্ছে গত বছরের শেষ থেকেই শাহরুখের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করেছিলেন ফারহান ও রিতেশ৷ এমনকি ডনের তিন নম্বর সিক্যুয়েলের স্ক্রিপ্টও নাকি ৫০ শতাংশ তৈরি৷ যদিও এই ছবির প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে এখনও ধন্দ্বে ফারহান ও রিতেশ৷
গত দুটি ছবিতে শাহরুখের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ এবার এই ছবিতেও একই জুটি কাজ করবে কিনা তা এখনও ঠিক নেই৷ তবে জানা গেছে শাহরুখ পত্নী গৌরি খান নাকি প্রিয়াঙ্কাকে এই ছবিতে অপছন্দ করেছেন।
জেআই





