এফডিসির চার নাম্বার ফ্লোরে চলছে পুরোদমে ‘রানাপ্লাজা’ ছবির শুটিং। ফ্লোরের ভেতরে ঢুকে মনে হল যেন এটিই রানা প্লাজা। বিধ্বস্ত এক বিল্ডিং এর অবয়ব তৈরি করা হয়েছে সেটের মাধ্যমে। দেখলে মনেই হবেনা এটি সেটের মাধ্যমে তৈরি করা হয়েছে। ফুটে উঠেছে সেই ভয়াবহ চিত্র।
আলোচিত এই রানাপ্লাজা ছবিতে রেশমা চরিত্রে অভিনয় করছেন নবাগত নায়ীকা পরিমনি। পরিমনি এই ছবি সর্ম্পকে বলেন রানাপ্লাজা শুটিং করতে এসে আমি দু’রাত ঘুমাতে পারিনি। আমার মুখের হাসি চলে গিয়েছে।
পরিচালক নজরুল ইসলাম খান তার এই ছবির ব্যাপারে খুবই আশাবাদী। তিনি বলেন ছবিটির কাজ পুরোপুরি শেষ হলেই মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেব।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391944129.jpg[/img]
তিনি আরো জানান ছবিটির কিছু থ্রিডি এ্যানিমেশন এবং ইফেক্টের কাজ মাদ্রাজ ও চেন্নাই থেকে করবেন। রানাপ্লাজা ছবির শুটিং এফডিসিতে চলবে ১২ই ফেব্রোয়ারী পযর্ন্ত। এরপর শুটিং হবে গোপালগঞ্জের মোকছেদপুরে। সেখানে দুটি গান এবং গ্রামের দৃশ্য ধারন করা হবে।
ছবিটি প্রযোজনা করছে এএম মাল্টিমিডিয়া। ছবির কাহিনী এবং চিত্রনাট্য তৈরি করেছেন মুজতবা সউদ। চিত্রগ্রহন করছেন এ এইচ স্বপন। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)[/b]
বিনোদন
পুরোদমে চলছে ‘রানাপ্লাজা’র শুটিং
এফডিসির চার নাম্বার ফ্লোরে চলছে পুরোদমে ‘রানাপ্লাজা’ ছবির শুটিং। ফ্লোরের ভেতরে ঢুকে মনে হল যেন এটিই রানা প্লাজা। বিধ্বস্ত এক বিল্ডিং এর অবয়ব তৈরি করা হয়েছে সেটের মাধ্যমে। দেখলে মনেই হবেনা এটি সেটের মাধ্যমে তৈরি করা হয়েছে।





