সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির তৃতীয় একক অ্যালবাম প্রকাশ হলো আজ মঙ্গলবার।
খবরে পুরোপুরি খুশি হতে পারছেন না ন্যান্সি ভক্তরা। কারণ, আপাতত অনলাইন ফরমেটে পাওয়া যাবে অ্যালবামটি। অডিও সিডি আকারে পাওয়া যাবে না।
জানা গেছে, দেশের সব টেলিকম অপারেটর গ্রাহকরাই শুধু অ্যালবামের গান শুনতে পারবেন। তিন মাসের জন্য গানগুলো বিপণন করবে মাল্টিসোর্স নামের একটি প্রতিষ্ঠান।
ন্যান্সি বলেন, অ্যালবামে ৮টি গান থাকছে। গানগুলোর কথা, সুর ও সংগীতের কাজ করেছেন প্রিন্স, সজীব ও পুটু। আমাদের লাইনআপ সম্পর্কে আগেই জেনেছেন সবাই। গানগুলো আমাদের পরিশ্রমের ফসল।
ন্যান্সি আরও বলেন, আপাতত অনলাইন ফরমেটেই গানগুলো প্রকাশ করতে যাচ্ছি। কোরবানি ঈদের আগে এটি সিডি আকারে প্রকাশ করা হবে। তখন সবাই সংগ্রহ করতে পারবেন।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





