আবার ১১ বছর পর প্রিমিয়ারে পাশাপাশি দাঁড়িয়ে টলিউডের ফার্স্ট কাপল৷ফলে পরিস্থিতিটা খুবই নস্টালজিক৷ রাজা চন্দ পরিচালিত ‘ফোর্স’ ছবির প্রিমিয়ারে এসে দুজনেরই ১১ বছর আগের দিনটা মনে পড়ে যাচ্ছিল৷

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেবা’৷ তখন এখনকার মতো কোনও বাংলা ছবির এত জমকালো প্রিমিয়ার হত না৷ ছোটখাটো প্রিমিয়ারের আয়োজনে প্রসেনজিৎ, অর্পিতা উপস্থিত ছিলেন৷ আজ এতদিন পর আবারও দুজনে ‘ফোর্স’ ছবির প্রিমিয়ারে এসে আপ্লুত৷ এটা অনেকটাই তাঁর ঘরের ছবি৷ একে তো আইডিয়াজ ক্রিয়েশনস-এর যৌথ প্রযোজনা৷তাছাড়া স্বামী-স্ত্রী দুজনেই আছেন৷ প্রিমিয়ারেও সেই ঘরোয়া ছোঁয়া পাওয়া গেল৷ উপস্থিত ছিলেন সুপারস্টারের বোন পল্ল্ববী চট্টোপাধ্যায়৷

প্রিমিয়ার আক্ষরিক অর্থেই তারকাখচিত৷ টলিউডের একঝাঁক তারকা৷ কে নেই সেখানে৷ এই প্রজন্মের নায়িকা ত্রিধা থেকে শুরু করে বিধায়ক অভিনেতা চিরঞ্জিৎ, লকেট চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী দত্ত, জয়জিৎ চৌধুরিসহ অনেকেই এসেছিলেন তাঁদের প্রিয় ‘বুম্বাদা’র নিমন্ত্রণ রক্ষা করতে।

জেআই