আইস বাকেট চ্যালেঞ্জ গ্রহণ করে এবার বরফস্নান সারলেন অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি নিজের ইউটিউব অ্যাকাউন্টে বরফস্নানের ভিডিওটি পোস্ট করেছেন তিনি। ২৮ সেকেন্ডের এই ভিডিওর শুরুতেই তাদের নাম বলেন সানি, যারা বরফস্নানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তার দিকে। এরপর সামনে থেকে এক বালতি বরফমেশানো পানি নিয়ে এগিয়ে আসেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার, ঢেলে দেন সানির গায়ে।

নিয়ম অনুযায়ী এবার সানি বরফস্নানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন আরেকজনের দিকে। সানির কাছ থেকে চ্যালেঞ্জ পেয়েছেন গায়ক ইয়ো ইয়ো হানি সিং।বরফস্নানের এই চ্যালেঞ্জ গ্রহন করেছেন বলিউডের আরও বেশ কয়েকজন তারকা, যাদের মধ্যে আছেন আক্শায় কুমার, সোনাক্শি সিনহা, রিতেশ দেশমুখ, সিদ্ধার্থ মালহোত্রা।

এই কাজটির মাধ্যমে তারকারা উদ্বুদ্ধ করছেন একটি মস্তিষ্কের একটি জটিল রোগ নিয়ে গবেষণাকারী সংস্থা এএলএস (অ্যাম্পিট্রোফিক লেটারাল স্কেলেরোসিস অ্যাসোসিয়েশন)- এ অর্থ দান করার জন্য। দাতব্য এই সংস্থাটি অ্যাম্পিট্রোফিক লেটারাল স্কেলেরোসিস নিয়ে গবেষণা করে থাকে।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম , জেআই