যেভাবেই হোক স্বপ্ন নগরী মুম্বাইয়ে একটা বাসা হলে আর কী লাগে? ছোট বা বড় পর্দা, সব অভিনেতা-অভিনেত্রীদেরই স্বপ্ন এই সোনালী শহরে একটি বাড়ি। জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের এক অভিনেত্রীও চেয়েছিলেন মুম্বাইয়ে একটি বাড়ি হবে তার। তাই তিনি লটারির মাধ্যমে ফ্ল্যাট পেতে এক গণকের দ্বারস্থ হন। আর সেখানেই তাকে হারাতে হয়েছে জীবনের মূল্যবান সম্পদকে।
ওই অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন, এমএইচএডিএ লটারিতে একটি ফ্ল্যাট জেতার জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন তিনি। বার বার ব্যর্থ হওয়া কারণে অবশেষে এক গণকের সাহায্য নেন। তার কাছে গিয়ে সমস্যার কথা বলেন। তখন ওই গণক বলেন লটারি জিততে হরে পূজা করতে হবে। আর এ জন্য বেশকিছু টাকাও লাগবে।
কথা মতোই পূর্ব নির্ধারিত দিনে অভিনেত্রীর বাড়ি পৌঁছে পূজা শুরু করেন ওই গণক। পূজার এক পর্যায়ে ওই গণক বলেন, পূজার অঙ্গ হিসেবে তার সঙ্গে যৌন সম্পর্ক করাও জরুরি। এতে রাজিও হন অভিনেত্রী। কিন্তু পূজা শেষ হতেই প্রায় ২৬ লাখ টাকা নিয়ে চম্পট দেন ওই গণক।
তবে টাকা নিয়ে ওই অভিনেত্রীর চোখের আঁড়াল হতে পারলেও পুলিশের কাছে ধরা পরতেই হয়েছে ইসমাইল আজিম খান নামের ধান্ধাবাজ গণককে। অভিনেত্রীর দেয়া তথ্য মতে তাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি) //জেডআই