খুব শীঘ্রই পূর্ণিমার কোল জুড়ে আসছে নতুন অতিথি। আর তার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন পূর্নিমা।                    
অন্তস্বত্তা হওয়ার পর থেকেই কাজ কমিয়ে দিয়েছিলেন পুর্নিমা। এবার ডাক্তারের নির্দেশে সব ধরনের কাজ থেকেই বিরত থাকছেন তিনি। সন্তানসম্ভবা পূর্নিমার এখন পূর্ণ বিশ্রাম দরকার।
পূর্নিমার পরিবারের সদস্যরা জানান, খুব শীঘ্রই আমাদের ঘর আলো করে নতুন অতিথি আসছে। আর তাকে স্বাগত জানানোর জন্য আমরা সবাই ব্যাকুল প্রতিক্ষা করছি।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]